ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি সহএকটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেছে পুলিশ। এ রবিবার (১৫ মার্চ) দুপুর প্রায় সোয়া ৩টায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অটোরিকশা থেকে ১২ বোতল সিগনেচার প্রিমিয়ার হুইস্কি, ২৩ বোতল স্টারলিং রিজার্ভ বি সেভেন হুইস্কি ৪০, ক্যান কিং ফিশার বিয়ার এবং ২৩ বোতল সেঘ্রমস ব্লেন্ডার হুইস্কি উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে মো. শরীফ মিয়া(২৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কসবা উপজেলার জাজিসার স্কুলপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, উদ্ধার করা মদ ও বিয়ার বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।