সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হালদা নদী থেকে অবৈধ জাল জব্দ

মাহমুদ আল আজাদ হাটহাজারী (চট্টগ্রাম) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার(১৩জানুয়ারী) দুপুরে প্রায় ১ঘন্টা অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত হাটহাজারী উপজেলার ধলই ইউপি এলাকায় হালদা নদী থেকে বসানো জাল জব্দ করে। উক্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হালদা নদীর ধলই অংশ থেকে মাছ ধরার প্রায় ১হাজার মিটার জাল জব্দ করি। দীর্ঘদিন হালদা নদীতে মা মাছ ও ডলফিন বাঁচাতে ও হালদার পরিবেশ ঠিক রাখতে উপজেলার গড়দুয়ারা, মাদর্শা, মদুনাঘাট, গুমানমর্দন, নাঙ্গলমোড়া ছিপাতলী সহ ধলই ইউনিয়ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। অভিযান অব্যাহত থাকবে বলেও চৌকস নির্বাহী অফিসার রুহুল আমিন জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com