রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরে মাকে হারিয়ে বেঁচে ফিরেছে শিশু কন্যা রুমি

শেরপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুরে সড়ক দূর্ঘটনায় পরিবারের অন্যানো সদস্যসহ মা রোকসানা বেগমকে হারিয়ে অলৌকিক ভাবে বেঁচে ফিরেছে ৬ বছরের শিশু কন্যা রুমি। মারান্তক আহত হয়ে রুমি এখন জেলা সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। সকালে এমন চিত্রই দেখা যায়, ভাঙা দুটি দাঁত ও পা নিয়ে শিশু রুমি কাতরাচ্ছে হাসপাতালের বেডে। এবিষয়ে দুপুরে কথা হয় আহত রুমির মামা শফিকুল ইসলামের সাথে তিনি জানান, আমার ভাগ্নি রুমি রক্তশূন্যতা রোগ থেলাসেমিয়ায় আক্রান্ত। তাকে প্রতি মাসেই রক্ত দিতে হয়। এটাই কাল হলো আমাদের ভাগ্যে। গত ৩১ জানুয়ারী রবিবার সকালে ভাগ্নি রুমিকে রক্ত দিতেই পরিবারের অন্যনাে সদস্যদের নিয়ে নালিতাবাড়ী উপজেলা থেকে শেরপুরের জেলা শহরের দিকে রওনা হই। পথিমধ্যে বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুরে ট্রাক সিএনজি সংঘর্ষে আমার বোন ও ভাতিজা সেলিম এবং সেলিমের স্ত্রী ময়না মারা যায়। নিহত বাকিরা চালক নালিতাবাড়ী উপজেলার বন্ধধারা গ্রামের জাবেদ আলী, রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের নায়েব আলীর ও মৃত কেতু মিয়ার ছেলে লাল মিয়া। শিশু রুমির বিষয়ে সদর হাসপাতালের, আরএমও ডাক্তার খায়রুল কবির সুমনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, রুমিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারী ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করবো।  দুর্ঘটনায় জীবিত আরেকজন মামুন মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। কিন্তু ঘাতক ট্রাকটিকে আটক করে সদর থানায় আনা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com