রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ল’ইয়ার্স কাউন্সিলের অভিনন্দন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৫ মার্চ, ২০২১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী সহ-সভাপতি এডভোকেট জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে গত ১৪ মার্চ অভিনন্দন জানানো হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী এ্যাডভোকেট জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ৬ জন বিজয় লাভ করেন। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে সহ-সভাপতি পদে বিজয়ী এ্যাডভোকেট জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ, সহ-সভাপতি এ্যাডভোকেট গিয়াস উদ্দিন মিঠু, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আবদুর রাজ্জাক, কোষধ্যক্ষ এ্যাডভোকেট মুহাম্মাদ ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার, এ্যাডভোকেট গাজী মনোয়ার তামিম, এ্যাডভোকেট আসাদ উদ্দিন ও এ্যাডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ।
মতিউর রহমান আকন্দ বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির সহ-সভাপতি হিসেবে এ্যাডভোকেট জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও আইনজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কার্যকর ভূমিকা পালন করবেন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচনে যথাযথ ভূমিকা রাখার কারণে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com