শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীনতাবিরোধীরা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: তথ্যমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতাবিরোধীরা নতুন করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাদের এই অপতৎপরতা শক্ত হাতে দমন করা হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের পরিস্থিতি মোকাবিলায় সজাগ থাকতে হবে।

গতকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ডিএসসিসি এ আলোচনা সভার আয়োজন করে।
ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে অনেক আগেই ভাস্কর্যবিরোধী আন্দোলন শুরু করে একটি মৌলবাদী গোষ্ঠী। পেছন থেকে তাদের ইন্ধন দিয়েছে বিএনপি। এখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা বাংলাদেশের অবস্থান করছেন। তারা বিভিন্ন সেমিনারে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছেন। কিন্তু এমন সময় সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করেছে স্বাধীনতাবিরোধীরা। তারা দেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করছে।
তিনি বলেন, স্বাধীনতার পর ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। ঘাতকরা ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চেয়েছিলো। কিন্তু তাদের সেই অপচেষ্টা সফল হয়নি। বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি। আজ সারাবিশ্বে বঙ্গবন্ধুর নাম প্রশংসিত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com