রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডিম খেলে ওজন বাড়ে নাকি কমে?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

ডিমের সাদা অংশ খান,ভুলেও ডিমের কুসুম খাবেন না। ডিমের কুসুমে রয়েছে অনেক বেশি ফ্যাট যা ওজন বাড়াতে সহায়ক। এবার এই ভুল ধারণা থেকে বের হয়ে আসার সময় এসেছে। ডিমের কুসুম খেলে ওজন বাড়ার পরিবর্তে ওজন কমবে। সেই সাথে শরীরও ভালো থাকবে। ডিমের কুসুমের কয়েকটি গুণাগুণ চলুন জেনে নেওয়া যাক। ডিমের কুসুম ভিটামিন -বি ও অ্যামিনো অ্যাসিডে ভরপুর। এই উপাদানগুলো পেশিতে চর্বি জমতে দেয় না। ডিমের কুসুমে রয়েছে কোলিন, যা মেটাবলিজম পদ্ধতিকে ঠিক রাখে, ফলে ওজন কমে। পাশপাশি কুসুমে থাকা ভিটামিন -বি ও অ্যামিনো অ্যাসিড ব্রেনের জন্য খুব উপকারি।
খালি ডিমের সাদা অংশ খেলে দেখবেন, খানিকক্ষণ বাদেই খিদে পেয়ে যাবে। ফলে, আপানাকে আবার খেতে হবে। তাতে কিন্তু ওজন বাড়বে কিন্তু কমবে না। কিন্তু ডিমের কুসুমে হেলদি ফ্যাট রয়েছে, যা আপনার ওজন বাড়ায় না, অথচ অনেকক্ষণ পেট ভর্তি রাখে । কাজেই, যারা ব্রেকফাস্টে একটা গোটা ডিম খান তারা সারাদিন কম খেয়ে থাকেন।
কুসুম এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরলের মাত্রা ব্যালেন্সে রেখে, কোলেস্টেরল প্রোফাইল ঠিক রাখেষ মূলত, সূর্যের রশ্মি থেকে আমাদের শরীর ভিটামিন-ডি’র যোগান পায়। খুব কম খাবারের মধ্যে দিয়েই আমাদের শরীরে ভিটামিন-ডি প্রবেশ করে। তারমধ্যে ডিমের কুসুম অন্যতম। সূত্র: নিউজ১৮




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com