শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মে মাসে বন্ধ হচ্ছে ইয়াহু আনসারস

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১২ এপ্রিল, ২০২১

বিশ্বের সবচেয়ে বড় ওয়েব প্রশ্নোত্তর প্লাটফর্মগুলোর মধ্যে ইয়াহু আনসারস অন্যতম একটি প্লাটফর্ম। আজ থেকে ১৬ বছর আগে ২০০৫ সালে যাত্রা শুরু করেছিল ইয়াহু আনসারস ওয়েবসাইটটি। ইয়াহু তার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ওয়েবসাইটটি চালু করলেও ৫ এপ্রিল এটি বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ইয়াহু আনসার ওয়েবসাইটে সার্চ বারের পর পরই দেয়া আছে একটি শর্ট নোট। নোট অনুযায়ী ৪ মে বন্ধ হতে যাচ্ছে ইয়াহু আনসারস। আর তার কার্যক্রম হিসেবে ২০ এপ্রিল থেকে রিড অনলি মুড এ চলে যাবে পুরো ওয়েবসাইটটি।
ভারজ একটি রিপোর্টে উল্লেখ করেছে যে এক্টিভ মেম্বারদের এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রেরণ করেছে ইয়াহু। সেখানে বলা হয়েছে ৪ মে বন্ধ হয়ে গেলেও ৩০জুন পর্যন্ত প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তর ডাউনলোড করতে পারবে ব্যবহারকারীরা। তবে সেই ক্ষেত্রে Privacy Dashboard-এ সাইন ইন করে ডাউনলোড রিকুয়েস্ট পাঠাতে হবে। এক সময়ের সর্বোচ্চ আয়কারী এই ওয়েবসাইটটি বন্ধের কারণ হিসেবে কম জনপ্রিয়তাকেই দর্শানো হয়েছে। ইয়াহু আনসারস বন্ধ হলেও ইয়াহু একাউন্ট এবং ইয়াহুর অন্যান্য প্রোপার্টিজ ও সার্ভিস অপরিবর্তিত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com