রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভোলায় শিশুসহ দুই করোনা আক্রান্ত রোগী শনাক্ত

ভোলা প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

ভোলায় দু’জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের একজন শিশু ও অন্যজন ২২ বছরের যুবক। তারা কার সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ খবর নিশ্চিত করেছেন মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ। এই প্রথম দ্বীপ জেলাতে করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেল।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ জানান, বুধবার ভোলা থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছিল। তাদের মধ্য থেকে দুজনের পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তের একজন সাড়ে আট বছরের কন্যাশিশু। তার বাড়ি জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে। অন্যজন মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা। সম্প্রতি তিনি ঢাকা থেকে এসেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রমতে, এ পর্যন্ত ভোলা থেকে মোট ২৫৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশালে পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২২৩ জনের। যার মধ্যে ২২১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com