বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাস্কেটবল তারকা কেইরি আরভিংয়ের ইসলাম গ্রহণ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

মার্কিন বাস্কেটবল তারকা কেইরি আরভিং বলেছেন, রমজানে তিনি মুসলিম স¤প্রদায়ের অংশ হিসেবেই রোজা রাখছেন। শুক্রবার খেলা পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার বিপুল মুসলিম ভাই-বোনদের সাথে রমজানে অংশ নিচ্ছি। এটি সমন্বয়ের অংশ।
আমি প্রকৃতই যা বলতে চাই, আল্লাহর প্রতি আমার দায়িত্বের প্রতিশ্রুতিতে যুক্ত থাকা এবং যে নির্দেশনাই আমি পাই না কেন, তাতে অব্যাহত চলা।’ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন বাস্কেটবল টুর্নামেন্টে ব্রুকলিন নেটসের হয়ে খেলা এই তারকা জানান, রমজানের রোজায় অংশ নিতে পেরে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ।
শুক্রবারের খেলায় ব্রকলিন নেটস বোস্টন চেলটিকসকে ১০৯-১০৪ পয়েন্টে হারায়। ম্যাচে আরভিং ১৫ পয়েন্ট স্কোর করেন। ২৯ বছর বয়সী এই খেলোয়ার ২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে যুক্তরাষ্ট্রের স্বর্ণপদক জয়ী দলের সদস্য ছিলেন। এছাড়াও ২০১৪ সালে স্পেনে অনুষ্ঠিত ফিবা বাস্কেটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি। সূত্র : ইয়েনি শাফাক




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com