বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মতলব উত্তরে দুইটি কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী কমিউনিটি ক্লিনিক ও ঠাকুরচর কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়েছে। রোববার সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে সকল খাতে উন্নয়ন করছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সকল খাতে উন্নয়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজের জীবনকে চ্যালেঞ্জ করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তৃনমুল পর্যায়ের মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু করেছেন কমিউনিটি ক্লিনিক। মতলবে প্রতিটি ইউনিয়নে ৩-৪ টি করে কমিউনিটি ক্লিনিক হয়েছে। আরও হবে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ একেএম মাহবুবর রহমান, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লা প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com