বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এইচ এম আবুল বাশার শার্শা :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ রায়হান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী রায়হান উদ্দিন মিলন(৪০) সে ৪নং ঘিবা গ্রামের মীর কাশেমের ছেলে। পুলিশ জানায়, সোমবার রাত ১০টা ৪৫ মিনিটের সময় বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে ধান্যখোলা হাই স্কুলের পেছনে অপেক্ষা করছে। এমন সংবাদে ওসি মামুন খানের নেতৃত্বে এসআই মোঃ মাসুম বিল্লাহ ও এসআই মোঃ শফি আহমেদ রিয়েল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্তস্থানে অভিযান পরিচালনাকালে ১০ কেজি গাঁজাসহ রায়হান উদ্দিন মিলন নামের ওই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়ে নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com