বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ

মাহমুদ আল আজাদ হাটহাজারী (চট্টগ্রাম) :
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ। বুধবার (২৬ মে) দিবাগত রাত একটার দিকে হালদায় মা মাছের নমুনা ডিম ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন। হালদার নয়াহাট এলাকা সরজমিনে ঘুরে দেখা যায়, মা মাছ পুরোদমে ডিম ছাড়ার অপেক্ষার প্রহর গুনছেন শত শত ডিম সংগ্রহকারী। কথা হলে নয়াহাট এলাকার ডিম সংগ্রহকারী আবু বক্কর জানান, তিনি নমুনা ডিমের এক বালতি সংগ্রহ করেছেন। বিকেলে ভাটার সময় মা মাছ পুরোদমে ডিম ছাড়তে পারে মনে করেন তিনি। এদিকে হালদার সত্তারঘাট, নয়াহাট, আজিমের ঘাটাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শত শত ডিম সংগ্রহকারী ডিম সংগ্রহের সরঞ্জাম নিয়ে হালদা পাড়ে অবস্থান করছেন। নয়াহাট এলাকার ডিম সংগ্রহকারী কামাল সওদাগর জানান, চলমান পূর্ণিমার এই ভরা জোতে মা মাছ পুরোদমে ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য চলতি মাসে অমাবস্যার জোতে মা মাছ ডিম ছাড়ার সম্ভাবনা থাকলেও বৃষ্টি না হওয়ার দরুন ডিম ছাড়ে নি। এদিকে সকাল থেকে হালদা পাড়ে অবস্থান করছেন চট্টগ্রাম জেলা মৎস্য অফিসার লাভলী আক্তার। এসময় তিনি জানান, মানিকছড়ি হতে কিছুটা পাহাড়ি ঢল নামলেই মা মাছ পুরো দমে ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে। হালদায় মা মাছের নমুনা ডিম ছাড়ার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, মা মাছের আনাগোনা বাড়ায় অবৈধ মাছ শিকাররোধে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে হালদায় নজরদারি বাড়ানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com