বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিতলমারী বেড়িবাঁধ ভেঙে মিনি সুন্দরবন এলাকা প্লাবিত

করামুল হক মুন্সী চিতলমারী (বাগেরহাট)
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১

বাগেরহাটের চিতলমারীতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মিনি সুন্দরবন ও তার আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। এতে উপজেলার খড়িয়া আরুলিয়া, ডুমুরিয়া ও রায়গ্রামের অস্যংখ্য ঘর-বাড়িসহ চিংড়িঘের প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। সরেজমিনে ঘুরে জানা গেছে, চিতলমারী সদর উপজেলার পাশ ঘেঁষে বয়ে যাওয়া চিত্রা নদীর দু’পাড়ে প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে মিনি সুন্দরবন। এখানকার আশপাশের গ্রাম রক্ষার জন্য এ বনের পাশদিয়ে তৈরি করা হয়েছে বেড়িবাঁধ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হঠাৎ চিত্রা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে গতকাল বুধবার সকালে এ বাধটি ভেঙে যায়। এতে মিনি সুন্দরবন ও তার আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার আরুলিয়া গ্রামের বাসিন্দা সুজন রায় সুনিল রায়সহ অনেকে জানান, চিত্রা নদীর পাড়ে গড়ে ওঠা মিনি সুন্দরবনের পাশের বাঁধটি হঠাৎ করে সকালে ভেঙে যায়। মুহূর্তে তাদের গ্রামসহ আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। আরুলিয়া প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়টি প্লাবিত হয়েছে। অনেকে বাড়ির মালামাল সরাতেও সুযোগ পাইনি। পানির তোড়ে সবই ভেসে যাচ্ছে বলে অভিমত প্রকাশ করেন তারা। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীর সাথে ফোনে কথা হলে তিনি জানান, ঘূর্ণি ঝড় ইয়াস মোকাবেলার জন্য সর্বাত্ত্বক প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। সকলকে নিরাপদে থাকার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকায় তিনি পরিদর্শনে গিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রাহন করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com