বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাড়ি করার মত জমি নাই পীরগাছার শ্রী মনি চন্দ্র পালের

গোলাম আযম সরকার (পীরগাছা) রংপুর :
  • আপডেট সময় শনিবার, ২৯ মে, ২০২১

রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম (কুমার পাড়া) গ্রামের শ্রী মনি চন্দ্র পাল, দীর্ঘ আট বছর থেকে স্থানীয় শহিদুল ইসলামের দেওয়া জমির উপর একটি ঘর তৈরি করে জীবন যাপন করছেন। মনি চন্দ্র পাল বলেন, শহিদুল ইসলাম যদি ঘর তৈরি করার অনুমতি না দিত, তাহলে আমাকে রাস্তায় রাস্তায় ঘুমাইতে হতো, তিনি আমাকে বাড়ি তৈরি করার অনুমতি দিলেও দীর্ঘ আট বছরে পর্যন্ত একটি নলকুপ এবং একটি টয়লেটের দিতে পারি নাই টাকার অভাবের কারনে। শুধু কি তাই চলতি বছরে মেয়ের অষ্টম শ্রেণীর বই টাকার অভাবের কারনে বিদ্যালয় থেকে উঠাতে পারি নাই। বিদ্যালয়ে পাঠ্য বইয়ের সাথে নোট বই নেওয়া বাধ্যতামূল করেছেন কর্তৃপক্ষ। টাকা বিদ্যালয়ে জমা দেওয়ার পরেই বোর্ড বই সহ গাইট বই বিদ্যালয় কর্তৃপক্ষ সরবরাহ করেন। টাকা দিতে না পারলে কোন বই বিদ্যালয় কর্তৃপক্ষ দেন না। এই কারনে আমি মেয়ের এখন পর্যন্ত বই উঠাইতে পারি নাই। তিনি বলেন ৬ষ্ঠ শ্রেণী থেকে শুরু করে এখন পর্যন্ত আমার মেয়ে কোন প্রকার উপবৃত্তি পান নাই। এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন বলেন, সরকারি ভাবে বই ফ্রি দেওয়া হয়। আমি মণি পালের বিষয়ে খোঁজ খবর নিব, তাকে যদি বাড়ি দেওয়া যায় তাহলে দিব। তাকে সহযোগিতা করা হবে। এব্যাপারে পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাছের শাহ মাহবুবার রহমান বলেন, আমরা নলকুব এবং টয়লেট তৈরি করো দিব, উনি মণি পাল) যদি চান তাহলে সরকারি জমিতে বাড়ি তৈরি করে দেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com