বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চলনবিলে বর্ষার পানিতে ডুবে যাচ্ছে কৃষকের ধান

সাব্বির মির্জা চলনবিল :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১

চলনবিলের নদ-নদী ও ডোবা-নালায় বর্ষার পানি আসতে শুরু করেছে। নিচু এলাকার ধানের উঠানেও পানি উঠে পড়েছে। কিন্তু এখনো তাড়াশের বিলাঞ্চলে ২৫০ হেক্টর জমির বোরো ধান জমিতে রয়ে গেছে। এ কারণে ধান কাটা নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। সরেজমিনে মোঙ্গলবার (৮ জুন) বিকেলে দেখা গেছে, সগুনা ইউনিয়নের মাকড়শন গ্রাম এলাকার বিস্তীর্ণ মাঠে-মাঠে পাকা-আধা পাকা ধান। কৃষকেরা অবস্থার বেগতিক বুঝে অধিক সংখ্যক কৃষি শ্রমিক দিয়ে ধান কেটে নেওয়ার চেষ্টা করছেন। সগুনা ইউনিয়নের মাকড়শন গ্রামর আজিজ নামে একজন কৃষক বলেন, ৪০ বিঘা জমিতে তিনি বোরো ধানের আবাদ করেছেন। সেসব জমির ধান পাকতে এখনো সপ্তাখানেক দেরি আছে। কুন্দইল গ্রামের শরিফ সরকার নামে আরেকজন কৃষক বলেন, কিছুটা কাঁচা থাকতেই অনেকে ধান কেটে বাড়িতে আনছেন। কিন্তু বাড়ির উঠানে পানি উঠে পড়ায় ধান মাড়াই করা নিয়ে আরেক বিরাম্বনায় পড়তে হচ্ছে। এদিকে বিলের নদ-নদী ও ডোবা-নালা পানিতে ভরে জমির আইলে পানি ছুঁই-ছুঁই করছে। প্রকৃতিরও বিরুপ আচরণ। দিনে কয়েকবার করে বৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় ধান কেটে ঘরে তোলা নিয়ে শংশয় কাটছেনা। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুননাহার লুনা দৈনিক খবরপত্রকে বলেন, যে সব কৃষকের খেতের অনন্ত ৮০% ধান পেকে গেছে তাদের আর দেরি না করে ধান কাটার মরামর্শ দেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com