শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আ. লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১

‘আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডি.সি. বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। গত রোববার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেক্সজান্দ্রিয়া শহরের ঢাকা পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন ডি.সি. বিএনপির আহ্ববায়ক হাফিজ খান সোহায়েলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন তৌহিদুল ইসলাম তুহিন।

এতে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ বলেন, “আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না। দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। বাজেট হয়েছে স্বজন তোষণের বাজেট।” তিনি আরও বলেন, “জিয়া ছিলেন ওয়্যার হিরো।” তিনি জিয়াকে জর্জ ওয়াশিংটনের সঙ্গে তুলনা করেন, তার মতে জিয়া জর্জ ওয়াশিংটনের মতোই ছিলেন যোদ্ধা, স্ট্যাটসম্যান ও রাজনীতিবিদ। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য-সচিব বীর মুক্তিযাদ্ধা আব্দুস সালাম, ছাত্রদলের সাবেক সভাপতি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন।
শামসুজ্জামান দুদু বলেন, “শহীদ জিয়া রাজনীতি থেকে রাজনীতিজীবিদের উৎখাত করেছেন। জিয়া শিক্ষা ও শিল্প ব্যবস্থাকে উন্নত করেছেন। আমরা জিয়ার আদর্শ থেকে অনেক সরে এসেছি। আমাদের তার আদর্শের কাছে যেতে হবে।” আব্দুস সালাম বলেন, “শহীদ জিয়ার দেশপ্রেম, সততা মেধা আজ অম্লান। জিয়া একজন ক্ষণজন্মা পুরুষ।” শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জিয়ার কর্মকা-ের প্রশংসা করে বলেন, “খাল খনন করে জিয়া শুধু বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেননি খাদ্য রপ্তানিও করেছেন। ইরাক-ইরান যুদ্ধ দমাতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।”




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com