বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুবিধা বঞ্চিত ছয়’শ শিশু পাচ্ছে ফলের স্বাদ

নুর আলম নীলফামারী :
  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১

এবার সুবিধা বঞ্চিত ছয়’শ শিশুর মাঝে মধুমাসের ফল বিতরণের উদ্যোগ নিয়েছে সেইফ ফাউন্ডেশন। নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ও নুহা অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রাকিব হাসান মিশুকের পৃষ্ঠপোষকতায় ফল বিতরণ করা হবে। বুধবার দুপুরে নীলফামারী পৌরসভা প্রাঙ্গণে ফল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন পৌরসভা মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। এ সময় ব্যবসায়ী সৈয়দ রাকিব হাসান মিশুক, আওয়ামীলীগ নেতা নাহিদ পারভেজ এবং স্বেচ্ছাসেবী সংগঠন সেইফ ফাউন্ডেশনের প্রধান রাসেল আমিন স্বপন উপস্থিত ছিলেন। মৌসুমী ফলের মধ্যে রয়েছে আম, কাঠাঁল ও লিচু। সেইফ ফাউন্ডেশন প্রধান রাসেল আমিন স্বপন জানান, পবিত্র মাহে রমজানে মাসজুড়ে ইফতারী, ঈদে ঈদ সামগ্রী, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নারী পুুরুষদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয় সম্মানিত দু’জনের পৃষ্ঠপোষকতায়। এবার মধুমাসে ফল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়। যা আজথেকে শুরু হলো। এই কর্মসুচীতে ছয়’শ জন সুবিধা বঞ্চিত শিশুকে তিন ধরণের ফল বিতরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com