রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অক্ষয় কুমারের বিরুদ্ধে বিক্ষোভ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১

বলিউডে গেল কয়েক বছর ধরেই সবচেয়ে দামি তারকা তিনি। নানা রকম গল্প ও চরিত্রের সিনেমা দিয়ে তিনি যেমন দেখেছেন ব্যবসায়িক সাফল্যের মুখ তেমনি বাগিয়ে নিয়েছেন অনেক স্বীকৃতি ও প্রশংসাও। বলছি অক্ষয় কুমারের কথা। করোনার মধ্যেও সিনেমার শুটিং করেছেন। করোনাতেও আক্রান্ত হয়েছেন। সেরে উঠে আবারও পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে সম্প্রতি তিনি ‘পৃথ্বীরাজ’ ছবি নিয়ে বেশ ঝামেলায় আছেন। কয়েকদিন আগেই ছবিটির নাম বদলের দাবি তুলেছিল রাজনৈতিক দল কর্ণি সেনা। একই দাবি এবার তুলল অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা। কর্ণি সেনার বক্তব্য ছিল, মরাঠা সম্রাট পৃথ্বীরাজ চৌহানের পুরো নাম ব্যবহার করা হোক ছবির ক্ষেত্রে। নয়তো ছবির সেটে হামলা করবে, এমন হুমকিও দেওয়া হয়। শুক্রবার চ-ীগড়ে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা আর এক ধাপ এগিয়ে অক্ষয়ের কুশপুত্তলিকা দাহ করেছে।
তাদের দাবি, ছবির নাম রাখা হোক ‘হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান’। সেই দাবি আদায়ের জন্য ওই দল এ দিন রাস্তায় বিক্ষোভ দেখায়। অক্ষয়ের পাশাপাশি ছবির প্রযোজক আদিত্য চোপড়ার কুশপুতুলও পোড়ানো হয়। পৌরাণিক বা ইতিহাস-নির্ভর ছবি নিয়ে কোনো রাজনৈতিক দলের এ জাতীয় আচরণ নতুন নয়। এর আগে কর্ণি সেনা ‘পদ্মাবত’-এর সময়ে ছবির সেটে গিয়ে ভাঙচুর করেছিল। ছবির পরিচালক সঞ্জয় লীলা ভানসালীকে শারীরিক নিগ্রহও করা হয়।
‘যোধা আকবর’ ছবির সময়েও রাজনৈতিক দলগুলো বিক্ষোভ দেখিয়েছিল। তবে রাজনৈতিক দলগুলোর এ ধরনের আচরণের বিরুদ্ধে এ পর্যন্ত বলিউড থেকে জোরালো প্রতিবাদ উঠে আসেনি। ‘পৃথ্বীরাজ’-এর শুটিং এখনও বাকি। নির্মাতারা রাজনৈতিক চাপে নাম বদল করেন কি না, সেটাই এখন দেখার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com