বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপায় ৪টি ইউপি নির্বাচনে নৌকা প্রার্থী বিজয়ী

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২১জুন/২১ দেশের ইউপি নির্বাচনে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ৪টি ইউপি নির্বাচনে অবাধ,সুষ্ঠ, নিরপেক্ষ ও সহিংসতা ছাড়াই, আ’লীগ মনোনীত ৪ টি ইউনিয়নে সাবেক চেয়ারম্যানরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। এই নির্বাচনে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিডিআর, র‌্যাবসহ পুলিশ প্রশাসন এবং আনসার সদস্যরা কঠিন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট কেন্দ্র গুলোতে ভোটাররা ভোট প্রদান করেছে। চার (৪) টি ইউপি নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন- গোলখালী ইউনিয়নে মোঃ নাসির উদ্দিন – ৭ হাজর ২ শত ৫৩ ভোটে প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ১ হাজার ৬ শত ৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। চিকনিকান্দি ইউনিয়নে সাজ্জাদ হোসেন রিয়াদ ৮ হাজার ১ শত ৪৯ ভোটে বিপুল ভোটে প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে জয় লাভ করেছে। প্রতিদ্বন্দী প্রার্থী ভোট পেয়েছে ৭ শত ৫৫ ভোট। আমখোলা ইউনিয়নে মোঃ কামরুজ্জামান মনির ৭ হাজার ৬ শত ৮১ ভোট পেয়ে জয় লাভ করে এবং রতনদী তালতলী ইউনিয়নে গোলাম মোস্তফা খান ৪ হাজার ৮ শত ২২ ভোট পেয়ে জয় লাভ করে। তার প্রতিদ্বন্দী প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ৪ হাজার ১শত ৫ ভোট পেয়েছে। বিজয়ী প্রার্থীরা নির্বাচনে সংশ্লিষ্ট পটুয়াখালী জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, রিটানিং অফিসার সহ নিজ নিজ ইউনিয়নের জনগণ ও মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুঃ শাহিন শাহ, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তা টিটোসহ ইউনিয়ন পর্যায় সকল নেতাকর্মী সমথর্কদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচনে ৪টি ইউনিয়নে গড়ে শতকরা ৭০ ভাগ ভোটররা ভোট প্রদান করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com