বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুলের টবে কোটি টাকার সোনা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলের টব থেকে দেড় কেজি সোনা জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় সৌদি আরব থেকে আসা এক যাত্রীকেও আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে সোনাসহ ওই যাত্রীকে আটক করে কাস্টমস কর্মকর্তারা। ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, বৃহস্পতিবার সকালের দিকে গোপন খবরের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। রাত চারটার দিকে জেদ্দা থেকে আসা জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় জসিম মিয়া নামে এক যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটকান কাস্টমস কর্মকর্তারা।
জিজ্ঞাসাবাদের প্রথম দিকে সোনা থাকার কথা অস্বীকার করেন জসিম। পরে তার কাছে থাকা ব্যাগেজ ও ফুলের টব স্ক্যানিং করা হয়। এ সময় ফুলের টবে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়ায় যায়। ব্যাগেজ কাউন্টারে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ফুলের টবে লুকানো অবস্থায় দুটি স্বর্ণদ- পাওয়া যায়। যার ওজন প্রায় এক কেজি ৬০০ গ্রাম। জব্দ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৬ লাখ টাকা। পরে জসিমকে আটক করা হয়। তার বাড়ি নরসিংদী জেলায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com