বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য, দুইদিনে ২৮৭ জনের জরিমানা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১

মহামারি করোনা সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে দেশের সর্বদক্ষিণের দ্বীপজেলা ভোলায় জেলা প্রশাসনের সাথে মাঠে নেমেছে বিজিবি ও নৌবাহিনী। কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের সাথে কাজ করছে তারা। গত বৃহস্পতিবার ও শুক্রবার এই দুইদিনে ৫ জনকে কারাদণ্ড দেয়ার পাশাপাশি ২৮৭ জনকে ২ লক্ষ ৭০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে, সেজন্য মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় দুই দিনে ৫ জনকে কারাদণ্ড দেয়ার পাশাপাশি ২৮৭ জনকে ২ লক্ষ ৭০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘোরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে সচেতন করছে প্রশাসন।
এদিকে জেলার অধিকংশ ব্যবসা প্রতিষ্ঠানসহ বিপণী বিতান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অটোরিকশা, সিএনজি ব্যক্তিগত যানবাহনসহ সকল প্রকার গণপরিবহন। ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশের পক্ষ থেকে ২১টি চেকপোস্টের পাশাপাশি ১১টি মোবাইল টিম কাজ করে যাচ্ছে। এছাড়া সাদা পোশাকে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছে। লকডাউন অমান্যকারীদের কোনো প্রকার ছাড় দেয়া হচ্ছে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com