বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীপুরের মানবিক কাউন্সিলর আমজাদ হোসেন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১

করোনা সংক্রমণের শুরু থেকে নিজ উদ্যোগে নানাভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছে গাজীপুরের শ্রীপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ডের টানা চারবারের কাউন্সিলর আমজাদ হোসেন বিএ। দেশে চলমান কঠোর লকডাউনে মানুষ যখন গৃহবন্দি ও কর্মহীন হয়ে পড়ে শ্রমজীবী ও নি¤œ আয়ের মানুষ তখনি নিজ উদ্যোগে নিজ ওয়ার্ডসহ শ্রীপুরের বিভিন্ন গ্রামের মানুষকে দিয়েছেন খাদ্যসামগ্রী। চোখে লজ্জা থাকা স্বল্প আয়ের অনেক পরিবার রয়েছে তারা লোক লজ্জায় খাদ্য সহায়তার কথা প্রকাশ্যে বলতে পারেনা। সেসব পরিবারের কথা চিন্তা করে সম্প্রতি এ কাউন্সিলর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। সেখানে তিনি কয়েকটি ফোন নম্বর লিখে দেন এবং উল্লেখ করেন লকডাউনে যারা সত্যিকার খাবারের জন্য অসুবিধায় পড়েছেন আপনারা যোগায়োগ করবেন। আমরা আপনার বাড়িতে খাবার পৌঁছে দেব। আপনার পরিচয় গোপন রাখা হবে। যেমন কথা তেমনি কাজ। প্রকাশ্যে ও গোপনে দিনরাত অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি পৌঁছে দিচ্ছে খাদ্যসামগ্রী। কাউন্সিলর আমজাদ হোসেন বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর এতে কর্মহীন হয়ে পড়েছে অনেক পরিবার। এ মুহুর্তে নি¤œবৃত্ত ও স্বল্প আয়ের নি¤œ মধ্যবৃত্ত কর্মহীন পরিবারের মাঝে সবচেয়ে বেশি প্রয়োজন খাদ্য সহায়তা। যার মধ্যে নি¤œ আয়ের বেশিরভাগ পরিবার ইতিমধ্যে সরকারি কিংবা বে-সরকারিভাবে ত্রাণ বা খাদ্য সহায়তা পেয়েছে। তবে সহায়তা পাননি পেটে ক্ষুধা আর চোখে লজ্জা থাকা স্বল্প আয়ের নি¤œ মধ্যবৃত্ত পরিবারগুলো। ওইসব পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। অসহায় পরিবারের মাঝে রাতের আধারে খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান কাউন্সিলর আমজাদ হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com