বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাদাম খাওয়ার উপকারিতা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

বাদামের কথা বললে প্রথমে মাথায় আসে বিকেলবেলায় বাদাম খেতে খেতে তুমুল আড্ডায় মাতা। তবে আমাদের সবারেই একটি ভুল ধারণা আছে বাদাম নিয়ে আর সেটি হলো বাদাম খেলেই নাকি ওজন বাড়ে? আসলে এই ধারণা একেবারেই ভুল। পুষ্টিগুণ এবং শরীরিক উপকারিতার ক্ষেত্রে বাদামের কোনও বিকল্প হয় না বললেই চলে। আকারে বেশ ছোট হলেও বাদাম বিভিন্ন খনিজ এবং পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার। উচ্চমাত্রায় আমিষ ও আঁশ রয়েছে বাদামে। স্নেহজাতীয় পদার্থও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। এই করোনা মহামারিতে ইমিউনিটি বাড়াতে অনেকেই তাদের ডায়েটে রেখেছেন বিভিন্ন ধরণের বাদাম।
বাদামে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন-ই, ফাইবার, সেলেনিয়াম, ভিটামিন-সি, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আরও কত কী। যা নানাভাবে শরীরের কাজে লাগে। তাহলে চলুন জেনে নেই বাদাম খাওয়ার উপকারীতা শরীরের হাড়গুলোকে শক্ত ও মজবুত করে কাঠবাদামে থাকা ভিটামিন ই, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এটি শরীরের কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। চর্বির পরিমাণ কম কাঠবাদামে। এতে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন । হৃদ্রোগ যাদের আছে, তারা এ থেকে উপকার পাবেন। ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিংক আছে কাজুবাদামে। এছাড়াও শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে কাজুবাদাম।
প্রচুর পরিমাণে চর্বি আছে পেস্তাবাদামে, আবার এটি শক্তিও জোগায়। এতে পটাসিয়াম, আয়রন, কপার, জিংক ইত্যাদি আছে। এ ছাড়াও বেশি পরিমাণে প্রোটিন রয়েছে। হৃদরোগীদের জন্য উপকারী চীনাবাদাম,কারণ এতে আছে অনেক বেশি প্রোটিন। এছাড়াও এটি শরীরে রক্ত চলাচল সাহায্য করে। ওমেগা-৩ এবং ৬ বিদ্যমান আছে আখরোটে। তবে এতে কোলেস্টেরল নেই। চিনা বাদাম রক্তচাপ সঠিকভাবে বজায় রাখতে এবং পেশী শক্তিশালী করতে বেশ কার্যকরী। অনেক গবেষকদের মতে, কেউ যদি প্রতিদিন পরিমিত বাদাম খাওয়া শুরু করে, তাহলে শরীরে এমন কিছু উপাদানের প্রবেশ ঘটে, যা শরীরকে তো তরতাজা করেই! সেই সঙ্গে দেহ থেকে একাধিক রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা রাখে বাদাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com