শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি : মির্জা ফখরুল

ইকবাল হোসেন:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার আশা প্রকাশ করে বলেছেন, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। পাশাপাশি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যও কাজ করবে কমিটি। গত সোমবার ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে আহ্বায়ক করে দক্ষিণ শাখায় ৪৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানকে উত্তরের আহ্বায়ক করে ৪৭ সদস্যের কমিটি করা হয়েছে। দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু এবং উত্তরে আমিনুল হক। রফিকুল আলম মজনু মহানগরী দক্ষিণ যুবদলের সভাপতি এবং আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক।
গত সোমবার বিকালে দলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগরীর এ দুই কমিটি অনুমোদন করেছেন। সর্বশেষ ২০১৭ সালের ১৮ এপ্রিল হাবিব-উন-নবী খান সোহেল সভাপতি ও কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ এবং এম এ কাইয়ুম সভাপতি ও আহসানউল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে উত্তরের কমিটি করা হয়েছিল। গত বছর হাসান করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এ দায়িত্ব পান আবদুল আলিম নকী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com