শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্রীড়ায় ভারতের সর্বোচ্চ পদক ‘খেলরত্ন ’ থেকে রাজীব গান্ধীর নাম বাদ

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
নরেন্দ্র মোদি, ধ্যানচন্দ (মাঝখানে) ও রাজীব গান্ধী। ছবি: আনন্দবাজার অনলাইন

‘রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার’-এর নাম বদলে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। নতুন নাম হচ্ছে ‘মেজর ধ্যানচন্দ খেলরতœ পুরস্কার’। শুক্রবার এ কথা ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর আনন্দবাজার অনলাইনের। ধ্যানচন্দকে বলা হয় ‘হকির জাদুকর’। টোকিয়ো অলিম্পিক্সে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জেতার পরদিনই খেলরত্ন পুরস্কারের নাম ধ্যানচন্দের নামে করার কথা ঘোষণা দিলেন মোদি। এক টুইটে মোদি লিখেছেন, ‘খেলরত্ন পুরস্কারের নাম মেজর ধ্যানচন্দের নামে করার জন্য দেশের (ভারতের) বিপুল সংখ্যক নাগরিকের কাছ থেকে অনুরোধ পেয়েছিলাম। মতামত জানানোর জন্য তাদের ধন্যবাদ জানাই। তাদের ভাবাবেগকে সম্মান দিয়ে, খেলরতœ পুরস্কারকে মেজর ধ্যানচন্দ খেলরত্ন পুরস্কার হিসাবে ডাকা হবে।’ অপর একটি টুইটে ভারতীয় ক্রীড়াজগতে ধ্যানচন্দের অবদানের কথাও উল্লেখ করেছেন মোদি।
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের জন্য ভারত সরকারের দেওয়া সর্বোচ্চ পুরস্কার হল খেলরত্ন। ১৯৯১-৯২ সালে প্রথমবার দেওয়া হয়েছিল এ পুরস্কার। তা পেয়েছিলেন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। ক্রিকেটার হিসাবে এ পুরস্কার প্রথম পান সচিন টেন্ডুলকার। ২০২০ সালে শেষবার দেওয়া হয়েছে তা। শুরুর সময় থেকেই এ পুরস্কারের নাম ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে। প্রায় ৩০ বছর পর পরিবর্তন এল সে নামে। চলতি টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছে মনপ্রীত সিংয়ের ভারত। দীর্ঘ ৪১ বছরের খরা কাটিয়ে দেশকে পদক এনে দিয়েছেন পিআর শ্রীজেশ, হরমনপ্রীত সিংরা। রানি রামপালের মহিলা দলও লড়াই করেছে। শুক্রবার গ্রেট ব্রিটেনের কাছে ৪-৩ ব্যবধানে হেরে যাওয়ার জন্য ব্রোঞ্জ জেতা হয়নি। তবে সবিতা পুনিয়াদের লড়াকু মনোভব সারা ভারতের মন জিতে নিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com