শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী পরিদর্শনে প্রতিমন্ত্রী কে এম খালিদ

মাসুম মাহমুদ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরীর সংস্কার কাজ পরিদর্শন করেছেন সংষ্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ। ২৬ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে তিনি এ পরিদর্শন আসেন। পরির্দর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে জড়িতদের এ বছরের মধ্যেই বিচার কাজ সম্পন্ন হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, ইতিহাস ঐতিহ্যের নগরী পানাম নগরী আদিরূপে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। ইতিমধ্যে পানাম নগরের একটি ভবনের সংস্কার কাজ চলছে। বরিশালের বিষয়ে মন্ত্রী বলেন, ঘটনাটি ভুল বুঝাবুঝির কারনে হয়েছে, এখন সমঝোতা হয়েছে। পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব আবুল মনসুর, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, সহকারী ভূমি কর্মকর্তা মুস্তাফা মুন্না প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com