শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পদ্মার এক বোয়াল ৩৬ হাজার টাকায় বিক্রি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলেদের জালে আটকা পড়েছে ১৬ কেজির একটি বোয়াল। মাছটি পরে ৩৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়। গতকাল সোমবার ভোরের দিকে উপজেলার মজলিশপুর এলাকার মৎস্যজীবী পলাশ হালদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটি দৌলতদিয়া ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখের কাছে বিক্রি করেন। পলাশ হালদার বলেন, গত রোববার রাতে তিনি তাঁর সঙ্গীদের নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। গতকাল সোমবার ভোরের দিকে জাল তুলতে গিয়ে বুঝতে পারেন, বড় কিছু একটা আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান, বড় এক বোয়াল ধরা পড়েছে। এরপর তাঁরা মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখের ওখানে নিয়ে যান। তিনি পাইকারি দামে ২ হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি ৩৫ হাজার ২০০ টাকায় কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, তিনি ফরিদপুরের মধুখালী এলাকার জালাল আহম্মেদ নামের এক ইটভাটা মালিকের কাছে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি ৩৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন। বড় বোয়াল মাছ খুব বেশি একটা ধরা পড়ে না। সাধারণত ৮ থেকে ১০ কেজি ওজনের বোয়াল মাছ মাঝেমধ্যে পাওয়া যায়। উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, এ ধরনের বোয়াল মাছ পাওয়াটা এ অঞ্চলের মৎস্যজীবীদের জন্য খুবই আনন্দের খবর। পদ্মা নদীর পানি কমতে থাকায় আরও বড় বড় মাছ পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com