শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী সুগা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা পদত্যাগ করতে যাচ্ছেন। শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম কিয়োডো নিউজের বরাতে এখবর জানিয়েছে রয়টার্স। দলের সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য দলের নেতা নির্বাচনেও প্রার্থী হবেন না তিনি। ফলে প্রধানমন্ত্রী হওয়ার মাত্র এক বছরের মাথায় তিনি দায়িত্ব ছাড়তে যাচ্ছেন। গত বছর সেপ্টেম্বরে শিনজো অ্যাবে স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী হন সুগা। কিন্তু এই বছরের সাধারণ নির্বাচনের আগে করোনা মহামারিতে সুগার জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। ২৯ সেপ্টেম্বর ক্ষমতাসীন এলডিপি’র নেতা নির্বাচন করা হবে। যিনিই জিতবেন তিনি জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। কারণ পার্লামেন্টের নিম্ন কক্ষে দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছ। আগামী ১৭ অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এলডিপি’র দুটি সূত্র জানায়, সুগা মন্ত্রিসভা ও দলে রদবদলের পরিকল্পনা করছিলেন। কিন্তু এখন আর তা প্রাসঙ্গিকতা হারিয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা দলের নেতা হওয়ার দৌড়ে রয়েছেন। বৃহস্পতিবার কিশিদা সুগা’র করোনা মোকাবিলার সমালোচনা করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com