শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিঙ্গাপুরের আকাশে রহস্যময় আলোক বৃত্ত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

গত বুধবার দুপুর বেলা। সিঙ্গাপুরের জনগণ মধ্যাহ্নভোজের জন্য বাইরে বেরিয়ে পড়েছেন। অকস্মাৎ আকাশে কি একটা দেখে সবাই থমকে দাঁড়ালেন। বিরল কি একটা দেখা গেছে। তাই সবাই আকাশের দিকে তাকিয়ে আছেন। তারা দেখলেন সূর্য্যের আলোর এক বিরল রিং বা বৃত্ত। প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে তা। এ খবর দিয়ে অনলাইন এশিয়া ওয়ান বলছে, আলবার্ট স্ট্রিটে মানুষের ভিড় জমে গেছে বিরল এই দৃশ্য দেখতে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে। তা দেখা হয়েছে ৭ লাখ ৫০ হাজার বার। এর একাউন্ট ব্যবহারকারীর পরিচয় মিশেলেপ্রস্ক। এই ভিডিওতে দেখা যায়, প্রত্যক্ষদর্শীরা তাদের হাত চোখের উপরে তুলে চোখকে সূর্য্যের প্রখরতা থেকে রক্ষা করছেন। অথবা কেউ কেউ অদ্ভুত এই দৃশ্য ধারণ করছেন মোবাইলে। এর মন্তব্যে নাগরিকরা লিখেছেন অনেক কিছু। কেউ কেউ বলছেন, সামনেই আসতে গেলাকার বা বৃত্তাকার রংধনু। এটা তাই। সূর্য্যের এই বৃত্তাকার রিং দেখা গেছে সিঙ্গাপুরের অন্য অংশগুলো থেকেও। প্রায় এক ঘন্টা ছিল এর স্থায়িত্ব। আর্থ স্কাইয়ের মতে, কোটি কোটি ষড়ভুজাকৃতির বরফ স্ফটিকের ওপর সূর্য্যের আলো পড়ে এই বিশাল রিং বা বৃত্ত সৃষ্টি হয়েছে। স্ফটিকের এমন ধর্ম আছে যে, আপনি যেদিক থেকেই তাকাবেন, সে তার আলো বিকিরণ করবে এবং তা দেখতে পাবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com