শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুষ্ঠু নির্বাচন দেন, অন্তত এ কারণে দেশে থাকার সুযোগ পাবেন: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আপনি সুষ্ঠু নির্বাচন দেন, অন্তত এই কারণে হলেও আপনি এই দেশে থাকার সুযোগ পাবেন।
গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) আয়োজিত সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, আজ রাষ্ট্রের যত প্রশাসন আছে এই সরকার নিজেও দুর্নীতি করেন তাদেরও একটা বিরাট অংশকে দুর্নীতিবাজ বানিয়েছে। অনৈতিক কর্মকা-ে পুলিশ বাহিনীকে ব্যবহার করে তারা স্বর্গ্য রাজ্য ভোগ করছে। তাদের (পুলিশ) বেতন-ভাতার প্রয়োজন হয় না, তাদের উপরি ইনকাম যথেষ্ট। বর্তমানে এই দুর্নীতিবাজদের বড় দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা।
তিনি বলেন, আজ বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে বলছে দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। কিন্তু কেউ গণতন্ত্র ফিরিয়ে আনতে কোনো চেষ্টা করছে না। কিছু সময় ভালো থাকতে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া যায়, কিন্তু তাতে সারাজীবন ভালো থাকা যায় না। তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে, দেশকে ভালো রাখতে একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com