শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১

প্রস্তুতি ম্যাচে স্বাগতিক ওমান ‘এ’ দলের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ একাদশ দল। বাংলাদেশের করা ২০৭ রানের বিপরীতে তারা করতে পেরেছে ১৪৭ রান। ফলে ৬০ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওমান দল। মোহাম্মদ নাঈমের ৬৩, লিটন দাসের ৫৩ ও নুরুল হাসানের অপরাজিত ৪৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের ইনিংস দাঁড়ায় ২০৭ রানের। হারায় মাত্র ৪টি উইকেট।

মাত্র ১৫ বলে ৭ ছক্কায় ৪৯ রান করেন নুরুল হাসান সোহান। ৫৩ বলে ৬৩ রান করেন মোহাম্মদ নাঈম এবং ৩৩ বলে ৫৩ রান করেন লিটন দাস। এছাড়া সৌম্য সরকার ৮, আফিফ হোসাইন ৬ এবং শামিম হোসেন করেন অপরাজিত ১৯ রান। জবাব খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিক ওমান। নাসুম আহমেদ আর শেখ মেহেদির ঘূর্ণিতে ফিরে যায় দুই ওপেনর অক্ষয় প্যাটেল এবং প্রুত্থিকুমার মাচ্চি। ওয়ান ডাউনে নামা শোয়াইব খান মেটামুটি প্রতিরোধ গড়েন। ৩৯ বলে তিনি খেলেন ৪৩ রানের ইনিংস। বাকি ব্যাটসম্যানরা ছিলেন কেবল আসা-যাওয়ার মিছিলে। শেষ মুহূর্তে রাফিউল্লাহ ১৪ বলে করেন ৩১ রান। রউফ আতাউল্লাহ করেন ১৯ রান, মেহরান খান করেন ১৯ রান। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ওমান ‘এ’ সংগ্রহ করে ১৪৭ রান। তাদের পরাজয় বরাবর ৬০ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে কৃপণ ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৪ ভারে ১৭ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। পেসার শরিফুল ইসলাম ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন নাসুম আহমেদ, শেখ মেহেদী ও আফিফ হোসেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তে নুরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ দাঁড় করায় ২০৭ রানের সংগ্রহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com