শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝাঁজ কমেছে কাঁচামরিচের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ। তারপরও হিলির বাজারগুলোতে দেশি মরিচের দাম কেজিতে ৫০-৬০ টাকা কমেছে। পাঁচ দিন আগে প্রতি কেজি দেশি কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। বর্তমানে তা অর্ধেকে নেমেছে। গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) হিলির বাজারে কাঁচামরিচ কিনতে আসা সিদ্দিক হোসেন বলেন, পাঁচ দিন আগে ১২০ থেকে ১৩০ টাকা দরে কাঁচামরিচ কিনেছিলাম। এখন দাম অর্ধেকে নেমে এসেছে। ভারতের চেয়ে দেশের কাঁচামরিচের মান ভালো, স্বাদও ভালো। আরেক ক্রেতা নুর ইসলাম বলেন, কাঁচামরিচের কেজি ৫০ থেকে ৬০ টাকা কমেছে। এদিকে অন্যান্য নিত্যপণ্যের দাম আকাশচুম্বি। তাই মরিচের দাম কমায় আমাদের মতো সাধারণ মানুষ একটু হলেও বেঁচেছে। বিক্রেতা বিপ্লব হোসেন ও বাবলু শেখ বলেন, কিছুদিন আগে অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে কাঁচামরিচের ফুল নষ্ট হয়ে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদন ব্যাহত হয়। এতে বাজারে দেশি মরিচের সরবরাহ কমে যায়। এর ফলে দাম বাড়ে। পরবর্তীতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়। তবে এখন আবহাওয়া ভালো থাকায় ও শীতের ভাব পড়ায় উৎপাদন ভালো হচ্ছে। এ কারণে বাজারে দেশি কাঁচামরিচের সরবরাহ বেড়েছে।
তারা বলেন, আগে হাটে কাঁচামরিচ এক থেকে দেড়শ’ মণ আমদানি হচ্ছিল। বর্তমানে সরবরাহ বাড়ায় হাটে আমদানি হচ্ছে দুই থেকে আড়াইশ’ মন। সরবরাহ বাড়ায় দাম কমছে। পূজার কারণে ১১ অক্টোবর থেকে বন্দর দিয়ে আমদানি বন্ধ থাকলেও, দেশি কাঁচামরিচের সরবরাহ বাড়ায় এর কোনও প্রভাব পড়েনি। উল্টো দাম আরও কমেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com