শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশে সবচেয়ে বেশী হলে মুক্তি পেলো ভারতীয় সিনেমা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

শুক্রবার (১৫ অক্টোবর) আমদানির মাধ্যমে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে জিৎ-মিমি চক্রবর্তীর ভারতীয় সিনেমা ‘বাজি’। পশ্চিমবঙ্গের নায়ক জিৎ প্রযোজিত এ সিনেমাটি বাংলাদেশে চলতি বছরে সবচেয়ে বেশী সিনেমা হলে মুক্তি পেল। ‘বাজি’ এদেশে আমদানি করেছে তিতাস কথাচিত্র। বিনিময়ে পশ্চিমবঙ্গে যাওয়ার কথা রয়েছে ‘রাত্রির যাত্রী’ সিনেমাটির। তিতাস কথাচিত্রের কর্ণধার আবুল কালাম চ্যানেল আই অনলাইনকে জানান, ঢাকাসহ সারাদেশে ৪৩ সিনেমা হলে ‘বাজি’ মুক্তি পেয়েছে।
একইদিনে দেশের মাত্র চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশীয় সিনেমা ‘চন্দ্রাবতী কথা’। এন রাশেদ চৌধুরী পরিচালিত বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতীকে নিয়ে নির্মিত। স্টার সিনেপ্লেক্স এর বসুন্ধরা ও ধানমন্ডি শাখা ছাড়াও এই সিনেমাটি দর্শক দেখতে পারবেন যমুনা ব্লকবাস্টার ও নারায়ণগঞ্জের সিনেস্কোপ এ। অন্যদিকে রাজধানীর মধ্যে ‘বাজি’ চলছে ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), আনন্দ, চিত্রামহল, শ্যামলী, বিজিবি, গীতে চলছে ‘বাজি’। এছাড়া যশোরের মনিহার, খুলনায় শঙ্খ, সিলেটের নন্দিতা, বগুড়ার মধুবন, চট্টগ্রামের সুগন্ধা, রংপুরের শাপলা, দিনাজপুরের মর্ডান, সৈয়দপুরের তামান্না, নারায়ণগঞ্জের নিউ মেট্রো, মানিকগঞ্জের নবীব, ময়মনসিংহের পূরবীতে চলছে ‘বাজি’। এর আগে জিৎ ছাড়াও প্রসেনজিৎ, দেব, অঙ্কুশ, সোহম, বনিসহ পশ্চিমবঙ্গের একাধিক নায়কের সিনেমা আমদানিতে মুক্তি পেলেও বাংলাদেশে সাফল্য পায়নি। তবে যৌথ প্রযোজনায় নির্মিত প্রত্যেকটি সিনেমা নিয়ে ব্যাপক আলোচনায় হয়েছিল। জিতের ‘বাজি’ দূর্গা পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। নতুন সিনেমা হিসেবে বাংলাদেশের দর্শক তেলেগু ব্লকবাস্টার সিনেমা ‘নান্নাকু প্রেমাথো’র ফ্রেম-টু-ফ্রেম রিকেম সিনেমা ‘বাজি’ কতটা গ্রহণ করে সেটাই দেখার অপেক্ষা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com