শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশের ঘটনার পর তিনগুণ বেশি ভোটে জিতব: শুভেন্দু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

কলকাতা থেকে প্রকাশিত এই সময়ের এক প্রতিবেদনে গতকাল সোমবার উল্লেখ করেছে,বাংলাদেশের কুমিল্লা এবং নোয়াখালিতে সা¤প্রদায়িক অশান্তির ঘটনার আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও। রাজ্যের শাসক থেকে বিরোধী, সমস্ত দলের পক্ষ থেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। এক অপরকে কটাক্ষ করার পালাও চলছে। এর মধ্যেই আসন্ন উপনির্বাচনের ময়দানেও ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের এই ঘটনা। রবিবার শান্তিপুরে নির্বাচনী প্রচারে গিয়ে বাংলাদেশের ঘটনাকে হাতিয়ার করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার কথায়, ‘বাংলাদেশের ঘটনার পর আরও তিনগুণ বেশি ভোটে এই আসনে জিতবে বিজেপি। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।’
উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবর শান্তিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আর এই উপনির্বাচনকে কেন্দ্র করে শান্তিপুর বিধানসভায় ইতিমধ্যে চতুর্মুখী লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে।
গত বিধানসভা নির্বাচনে শান্তিপুর বিধানসভায় জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। প্রায় ১৬ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু, তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরই শান্তিপুর বিধানসভায় আবারও উপনির্বাচন হতে চলেছে। দ্বিতীয়বারের লড়াইয়ে জায়গা ছাড়তে নারাজ বিজেপি। রবিবার দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এবং শান্তিপুরের একটি বেসরকারি লজে কর্মীসভায় যোগদান করেন শুভেন্দু অধিকারী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বাংলাদেশের হামলার প্রসঙ্গ টেনে আনেন। শুভেন্দু বলেন, ‘ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে মানুষজন এখানে এসেছে। ওপার বাংলায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় যা হয়েছে, তার উত্তর শান্তিপুরের মানুষ দেবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com