শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৌলভীবাজারে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

মৌলভীবাজারে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ৬ নভেম্বর শনিবার। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান ও আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ দুলাল মিয়া। আলোচনা সভায় স্বাগতঃ বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ রহিম উদ্দিন তালুকদার। বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী বেলাল তালুকদার, সৈয়দ সাইফুর রহমান, রিংকু চক্রবর্তী, বিধান চন্দ্র দাস, মাসুকুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মৌলভীবাজারের শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার হিসাবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com