শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাসাসের নতুন কমিটি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১

বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক হেলাল খানকে আহ্বায়ক ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকনকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। গত শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ কমিটি অনুমোদন দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭১ সদস্যের কমিটিতে প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে কণ্ঠশিল্পী কনক চাঁপা, ৫ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে ইথুন বাবু ও ১০ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে চিত্রনায়িকা শাহরিয়া ইসলাম শায়লাকে মনোনীত করা হয়েছে। এছাড়া, আর্ক ব্যান্ডের হাসানকে ২১ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। অন্য যুগ্ম আহ্বায়করা হলেন- আনিসুল ইসলাম সানি, লিয়াকত আলী, মো. আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, জাবেদ আহমেদ কিসলু, জাহাঙ্গীর আলম রিপন, হাসান চৌধুরী, জাহেদুল আলম হিটো, মীর সানাউল হক, কেএম খালেদুজ্জামান জুয়েল, শামসুদ্দিন দিদার, শরীফ মাহমুদুল হক সঞ্চয়, চৌধুরী মাজহার আলী (শিবা সানু) মো. ফেরদৌস জাকির, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মো. জামাল উদ্দিন নাসির, ফারহানা চৌধুরী বেবী, অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন।
৪৭ জন সদস্যের মধ্যে আছেন, আব্দুল মান্নান রানা, এসএম মনিরুল ইসলাম, সৈয়দ আজিমুল হক তৌহিদ, ডা. আরিফুর রহমান মোল্লা, খালেদ এনাম মুন্না প্রমুখ।এর আগে গত ১১ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ জাসাস কমিটিকে বিলুপ্ত করা হয়। ওই কমিটিতে সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক ছিলেন নায়ক হেলাল খান। মেয়াদ শেষের দীর্ঘ কয়েক বছরেও তারা সংগঠনকে শক্তিশালী করতে পারেননি। বরং কোন্দলের কারণে সংগঠনের একটি বড় অংশ নিষ্ক্রিয় ছিল। নতুন কমিটিতেও তাদের স্থান দেওয়া হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com