শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১৪ মাসে কোরআনের ক্যালিগ্রাফি এঁকেছেন ভারতীয় তরুণী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১

১৯ বছর বয়সী ভারতীয় তরুণী ফাতিমা সাহাবা। থাকেন দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কান্নুর জেলায়। সম্প্রতি তিনি ক্যালিগ্রাফির মাধ্যমে তৈরি করেছেন পবিত্র কোরআনের একটি প্রতিলিপি। হাতে লেখা অনবদ্য এ প্রতিলিপি তৈরিতে তার লেগেছে ১৪ মাস। গত সপ্তাহে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কুড়োতে থাকেন প্রশংসা। সম্পূর্ণ কোরআনের প্রতিলিপি তৈরিতে যে দৃঢ় মনোবল দরকার, তা দেখিয়েই সবাইকে মুগ্ধ করেছেন ফাতিমা।
ফাতিমা সাহাবা বলেন, এটি তিনি আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করেছেন। প্রতিদিন স্কুল থেকে ফিরে একটু বিশ্রাম নিতেন এবং মাগরিবের নামাজ পড়ে বসে যেতেন ক্যালিগ্রাফিতে।
তিনি আরও জানান, শৈশব থেকেই আঁকাআঁকিতে ঝোঁক ছিল তার। পবিত্র কোরআনের আয়াতগুলোও তাকে আলাদাভাবে আকর্ষণ করতো। এরপরই তার মাথায় এলো ক্যালিগ্রাফির চিন্তা। স্থানীয় এক আলেমের কাছে জানতে চাইলেন এটি তিনি করতে পারেন কিনা? ইতিবাচক সাড়া পেয়েই বসে পড়েন কলম-কালি নিয়ে। ক্লাস টেন পর্যন্ত পড়ার সময় পরিবারের সঙ্গে ওমানে থাকতেন ফাতিমা। পরে কান্নুরে চলে আসেন। ভর্তি হন কলেজে। পড়ছেন ইন্টেরিয়র ডিজাইন নিয়ে। বড় হয়ে ক্যালিগ্রাফারই হতে চান ফাতিমা। সূত্র: ওরাক তাজা, রেমোনিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com