শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপনারা কেউ রেহাই পাবেন না: রিজভী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়া জরুরি। তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে অমানবিক কোনো পথে পা বাড়ালে মানুষ রাস্তায় নামবে। সরকারের নির্দয়-নির্মমতার উপযুক্ত জবাব দেবে। তিনি বলেন, দেশের কোটি কোটি মানুষ, তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত হাটে-ঘাটে-মাঠে, জনপদে জনপদে জাতীয়তাবাদের মানুষ গিজগিজ করছে। আপনারা কেউ রেহাই পাবেন না।
গতকাল বুধবার (১৭ নভেম্বর) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুর হকের দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, গতকাল (মঙ্গলবার) আইনমন্ত্রী বলেছেন, বিদেশ যেতে হলে আবার কারাগারে গিয়ে আবেদন করতে হবে। কোন আইনে আছে? আপনি মিথ্যা কথা বলছেন।
আইনমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি (আইনমন্ত্রী) এই কথা বলছেন। তাহলে শেখ হাসিনা (তৎকালীণ বিরোধী দলীয় নেতা) কী করে মঈনউদ্দিন-ফখরুদ্দিনের আমলে বিদেশে গিয়েছিলেন? আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেব কীভাবে সিঙ্গাপুর চিকিৎসার জন্য গিয়েছিলেন? সেইদিন কোন আইন গিয়েছিলেন তারা? আপনি তো মঈনউদ্দিন-ফখরুদ্দিনের আমলে দুদকের প্রধান আইনজীবী ছিলেন। তিনি বলেন, দেশের বিশিষ্ট রাজনীতিবিদ আ স ম আবদুর রব কারাগারে থাকা অবস্থায় তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন। অসংখ্য দৃষ্টান্ত আছে, অসংখ্য উদাহরণ আছে।
রিজভী বলেন, সরকার চাইলে যেকোনো মুহূর্তে গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুমতি দিতে পারে। আমরা এখনো আহ্বান জানাচ্ছি দেশনেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com