শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপি’র যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করব : মান্না

‍ইকবাল হোসেন:
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

অন্যায়ের বিরুদ্ধে বিএনপি’র যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যর আহবায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, বিএনপি’র যে কোনো কর্মসূচিতে আগেও সংহতি জানিয়েছি সামনেও জানাবো। আমি মনে করি আজকের কর্মসূচি শেষ কর্মসূচি নয়। সামনে আরো কর্মসূচি করা হবে। সেই কর্মসূচিতে আমি আমার দল নাগরিক ঐক্য অংশগ্রহণ করব। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে তার সুচিকিৎসার দাবিতে গণঅনশনে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, এই অবৈধ সরকারকে যতদিন না নামাতে পারব ততদিন এই আন্দোলন চলবে। এবং আমরা আপনাদের সাথে থাকবো। তিনি বলেন, এই সরকারের কাছে দাবি জানিয়ে লাভ হবে না। এই সরকারের গলায় গামছা লাগিয়ে দাবি আদায় করতে হবে।
ভারতের কৃষকদের অভিনন্দন জানিয়ে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ভারতের কৃষকরা তাদের দাবি আদায় করেছে। এবং ভারতের এক নেতা দুই হাত দিয়ে করজোড়ে ক্ষমা চেয়েছে। আমি মনে করি, আমার দেশেও একদিন সময় আসবে। বর্তমান সরকার করজোড়ে ক্ষমা চাইবে কিন্তু দেশের জনগণ ক্ষমা করবে না। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, যত অসুস্থ হোক আল্লাহতালা যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। বিএনপি’র নেতাকর্মীদের উদ্দেশ্যে মান্না বলেন, যত বাধা বিপত্তি আসুক না কেন আপনাদের এই কর্মসূচি যেনো চলতে থাকে। তারপরে সব মানুষকে একত্রিত করে আন্দোলন এমন পর্যায়ে নিতে হবে যাতে এই সরকারের পতন হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com