শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিলিতে ঝড়ছে বৃষ্টির মতো কুয়াশা, বইছে ঠান্ডা বাতাস

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

দিনাজপুরের হিলিতে দুইদিন থেকে ঝড়ছে বৃষ্টির মতো ঘন কুয়াশা, বইছে ঠান্ডা বাতাস। হঠাৎ করে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা ও ঠান্ডা। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে সকল যানবাহন। দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে গাড়ি চলাচ্ছে চালকেরা। আবার তীব্র শীতে গরম কাপড় পরিধান করেছে সবাই। সকালে হিলিতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বচ্ছ তাপমাত্রা ২৪ ডিগ্রী সেলসিয়াস, জানিয়েছে হাকিমপুর কৃষি আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৪ নভেম্বর) সকালে হিলির বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় বৃষ্টির মতো ঝড়ছে ঘন কুয়াশা। কুয়াশার পানিতে রাস্তাগুলো ভিজে গেছে, দেখে মনে হচ্ছে রিমঝিম বৃষ্টি পড়ছে। আবার তীব্র শীত আর ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের প্রকোবে জড়োসড়ো হয়ে চলাচল করছে পথচারীরা। এদিকে হিলি থেকে জয়পুরহাট, ঘোড়াঘাট ও দিনাজপুর সড়কে দেখা গেছে, বাস, ট্রাক, কার-প্রাইভেটকার, চার্জার ভ্যান-রিকশা, ও ঢাকাগামী সকল গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘন কুয়াশা আর শীতের প্রভাবে গাড়িগুলো ধীরগতিতে চলছে। ভোর থেকে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। সকাল থেকে সুর্যের মুখ দেখা যায়নি। এদিকে হঠাৎ শীত ও কুয়াশা পড়ায় বিপাকে পড়ে সকল প্রকার যানবাহনের চালক সহ যাত্রীরা। চার্জার চালিত ভ্যান-রিকশা চালক ও বসে থাকা যাত্রী সহ পথচারীদের প্রচ- হাড় কাঁপানো শীতে কাঁপতে দেখা যায়। শীতের প্রভাবে তারা মোটা গরম কাপড় পরিধান করেছে। আবার দুর্ভোগে পড়তে দেখা গেছে পথচারী সহ সাধারণ ব্যবসাদের। হিলি মহিলা কলেজে ভ্যান চালক রবিউল ইসলাম বলেন, বছরে আজ প্রথম কুয়াশা আর শীত চোখে পড়ল। কুয়াশা আছে, তবে শীত আর ঠান্ডা বেশি। গরম কাপড়েও ঠেক মানছে না। জয়পুরহাট থেকে আসা সিএনজি চালক তোফাজ্জল হোসেন বলেন, শীত যেমন-তেমন, কিন্তু কুয়াশা অনেক বেশি। কুয়াশার কারণে গাড়ি নিয়ে আসতে অনেক সমস্যা হয়েছে। খুব ভয়ে গাড়ি চালিয়ে আসলাম। ঢাকা থেকে আসা ট্রাকচালক ফিরোজ কবির বলেন, ঢাকা থেকে আসলাম, রাস্তায় তেমন কোন শীত বা কুয়াশা দেখিনি। হিলির কাছাকাছি আসার পর শীত আর ঘন কুয়াশার কবলে পড়েছি। অনেক সময় হেডলাইট জ্বালিয়েও কাজ হচ্ছে না। কুয়াশার কারণে একটু দুরে কিছু দেখতে পাচ্ছি না। হাকিমপুর উপজেলার কৃষি অফিসার ড. মোছাঃ মমতাজ সুলতানা বলেন, সকালে কৃষি আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো প্রায় ১৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বচ্ছ তাপমাত্রা ২৪ ডিগ্রী সেলসিয়াস। গতকাল থেকে আজ তাপমাত্রা কমেছে, গতকাল তাপমাত্রা ছিলে সর্বনিম্ন ১৬ ডিগ্রী সেলসিয়াস ও সর্বচ্ছ ২৫ ডিগ্রী সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com