শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ সুপার সাইক্লোনে পরিণত

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আমফান নিজেকে বদলে তীব্র শক্তি সঞ্চয় করে ‘সুপার সাইক্লোনে’ পরিণত হয়েছে। সোমবার ভারতের আবহাওয়া বিভাগ এ খবর জানিয়েছে।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ২৫০ থেকে ২৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড়টি বর্তমানে দিঘা থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ও পারাদ্বীপ থেকে ৭৯০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ১০৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

এই ঘূর্ণিঝড়টি বুধবার দুপুর থেকে বিকাল নাগাদ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত দীঘা থেকে শুরু করে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী সমুদ্রতটের কোনো একটি জায়গা দিয়ে উপকূলে আছড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশার রাজ্যের উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আম্পানের মোকাবেলার প্রস্তুতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের ন্যাশনাল ডিজ্যাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com