রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ওমিক্রন মোকাবেলায় দেশের সব হাসপাতাল প্রস্তুত -দেশ ভাল আছে, নিরাপদে আছে-স্বাস্থ্যমন্ত্রী

সাব্বির হোসেন সাভার :
  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

দেশ ভাল আছে, নিরাপদে আছে। এই মূহুর্তে লকডাউন দেয়ার কোন চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক। রবিবার দুপুরে সাভারের থানারোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। সেই সভা থেকে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আফ্রিকা, সাউথ আফ্রিকা এবং ওমিক্রন আক্রান্ত দেশ থেকে যারা আসবে তাদের আটচল্লিশ ঘন্টা আগে করোনা পরীক্ষা করে দেশে আসতে হবে। এদেশে আসার পর তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। মন্ত্রী অরো জানান, সীমান্তেও আমাদের পরীক্ষা যোরদার করেছি। ঢাকায় অনেকগলো হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টার করার নির্দেশনা প্রদান করা হয়েছে। যারা বিদেশ থেকে আসবেন তারা নিজ খরচে এসব সেন্টারে কোয়ারেন্টাইনে থাকতে পারবেন। তার বাইরেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এয়ারপোর্টে স্ক্রিনিং ব্যবস্থা যোরদার করা হয়েছে। ল্যাবটি অনেক বড় করা হয়েছে। আগে ২ হাজার স্কোয়ার ফিটের ল্যাব ছিল। এখন ৩০ হাজার স্কোয়ার ফিটের ল্যাব করা হয়েছে। দেশের সকল হাসপাতাল এবং আইসিও প্রস্তুত রাখা হয়েছে। দেশের সকল জেলা ও উপজেলার হাসপাতালে চিঠি দিয়ে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে। ৮ হাজার নার্স ও ৪ হাজার নতুন ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। টিকা কর্মসূচী বেগবান করা হয়েছে। ৭ কোটি প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। প্রায় ৪ কোটির কাছাকাছি ২য় ডোজ টিকা দেয়া হয়েছে। ওমিক্রনকে প্রতিরোধ করতে হলে টিকা নিতে হবে। মাস্ক পরতে হবে। স্বাস্থ্য বিধি মানতে হবে। মন্ত্রী বলেন, যারা বিদেশে বিশেষ করে আফ্রিকায় আছেন তাদেরকে আহবান করবো তারা এ মূহুর্তে দেশে না আসলে ভাল হয়। দেশকে নিরাপদে রাখতে হবে। তারা যেখানে আছে সেখানেই থাকেন দেশকে নিরাপদে রাখেন। মন্ত্রীর সাথে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com