রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেখ হাসিনার সঙ্গে ‍উন্নয়ন কাজ অব্যাহত রাখতে মোদির আগ্রহ প্রকাশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

মৈত্রী দিবস স্মরণ করতে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় তিনি বলেন, ‘আজ ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস পালন করছে। আমরা যৌথভাবে ৫০ বছরের বন্ধুত্বের ভিত্তিকে স্মরণ ও উদযাপন করছি। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণ ও গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ অব্যাহত রাখতে চাই আমি।’ বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার মৈত্রী দিবস পালন করছে ঢাকা ও দিল্লি।
১৯৭১ সালের এই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক সেতুবন্ধন তৈরি হয়েছিল প্রতিবেশী দুই দেশের। দিনটিকে স্মরণ করতে গিয়ে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করেন।
ঢাকা ও দিল্লি ছাড়াও বিশ্বের ১৮টি দেশে মৈত্রী দিবস পালন হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে ছিল ভারত। প্রবাসী বাংলাদেশ সরকারকে সাহায্য সহযোগিতা ছাড়াও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, রসদ, কোটি শরনার্থীকে আশ্রয় দেয়া ও আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে সহযোগিতা করে। মুক্তিযুদ্ধের শেষ দিকে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পর সশরীরে যুদ্ধে অংশও নেয়। গঠন হয় বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী। এই বাহিনীর হাতেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com