শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জয়পুরহাটে ৩৩০ হেক্টর জমিতে শীতকালীন মরিচ চাষ

বাসস:
  • আপডেট সময় শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

জেলায় চলতি ২০২১-২০২২ রবি মৌসুমে শীতকালীন মরিচের চাষ হয়েছে ৩৩০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর অতিরিক্ত।
জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, জয়পুরহাট জেলায় চলতি ২০২১-২০২২ রবি মৌসুমে শীতকালীন ৩২০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে ৩৩০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি। এতে কাঁচা মরিচের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৮০ মেট্রিক টন। এ ছাড়াও জেলায় এবার গ্রীষ্মকালীন খরিপ-১ মৌসুমে ১৮৫ হেক্টর জমিতে মরিচের চাষ হয়। যেখানে মরিচের উৎপাদন হয়েছিল ৩৪০ মেট্রিক টন মরিচ। বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে চলতি ২০২১-২০২২ মৌসুমের মরিচ। গ্রীষ্মকালীন মরিচের সঙ্গে শীতকালীন মরিচ বাজারে আসতে শুরু করার ফলে দাম কিছুটা কমেছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ।
জেলা শহরের নতুনহাট, মাছবাজার ও ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার ঘুরে দেখা যায় কাঁচা মরিচ পাইকারী বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৪৪ থেকে ৫০ টাকা কেজি। যদিও জেলা শহরের খুচরা বাজারে প্রকার ভেদে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম জানান, আবহাওয়া ভালো থাকায় এবার মরিচের আবাদ ভালো হয়েছে। বাজারে আগাম জাতের মরিচের আমদানি হওয়ায় দাম একটু কমেছে বলে মন্তব্য করেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com