শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৩ হাজার যাত্রাবাহী ফেরি দৌলতদিয়া ঘাটে ভেড়াতে দেননি পুলিশ

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ রোধে যাত্রী পারাপার বন্ধ করতে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ রাখা হয় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে।

বুধবার (২০ মে) বিকেল ৩টার দিকে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাট থেকে পুলিশ ওই ফেরিটি ঘাটে ভিড়তে না দিয়ে ফেরত পাঠায়। ঢাকা নামের ওই ফেরিটি প্রায় তিন হাজার যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মাত্র দুটি ফেরি দিয়ে জরুরি যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের যাত্রী ওঠা নিয়ন্ত্রণের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ওই ফেরিতেই মানুষের ঢল নেমেছে। কোনোভাবেই নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব। একপর্যায়ে রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দৌলতদিয়া ঘাটের পন্টুনে কঠোর অবস্থান গ্রহণ করে। এ পরিস্থিতিতে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকা ফেরিকে দৌলতদিয়া ঘাটে ভিড়তে না দিয়ে ফিরিয়ে দেয়া হয়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, প্রায় তিন হাজারের মতো যাত্রী নিয়ে আসা ফেরিটি বাধ্য হয়েই ফিরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দৌলতদিয়া ঘাট পন্টুনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন থেকে কোনো ফেরিই ঘাটে ভিড়তে দেয়া হবে না। এছাড়াও ট্রলারে ঝুঁকি নিয়ে কেউ যাতে পদ্মা পাড়ি দিতে না পারে সে জন্য নদীতে নৌ পুলিশ টহল দিচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, ঢাকা নামের ফেরিটি পাটুরিয়া থেকে ছেড়ে এসেছে, তাই বিষয়টি পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ দেখবে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com