শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

এম এ মতিন সিলেট :
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে সিলেটে ৩ দিনব্যাপী ২০-২২ ডিসেম্বর ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ’ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে বুধবার ২২ ডিসেম্বর বিকাল ৩টায় প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মধ্যে সনদ প্রদান করা হয়।
এর আগে বেলা ২টায় অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপ্রধান হিসেবে ছিলেন পিআইবি পরিচালক (প্রশাসন, অধ্যয়ন ও প্রশিক্ষণ) মোহাম্মদ আফরাজুর রহমান। পিআইবি’র প্রশিক্ষণ সহকারী বারেক কায়সারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। বক্তব্য শেষে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। রবিবার ২০ ডিসেম্বর সকাল থেকে নগরীর রিকাবিবাজারস্থ সিলেট জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে সিলেটে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিককে নিয়ে ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রথম দুদিন প্রশিক্ষক হিসেবে ছিলেন নিউ ইয়র্ক টাইমস-এর স্ট্রিংগার জুলফিকার আলি মাণিক। তাঁর প্রাণবন্ত আলোচনায় মুগ্ধ হন প্রশিক্ষণার্থী সাংবাদিকরা। শেষ দিন দুটি অধিবেশনে প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি পরিচালক মোহাম্মদ আফরাজুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম। টানা ৩ দিনের প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের সংজ্ঞা, প্রকৃতি ও বৈশিষ্ট, অনুসন্ধানী রিপোর্টিয়ের বিভিন্ন ধরন ও প্রকরণ, অনুসন্ধানী ও ডেপথ রিপোর্টিংয়ের মধ্যে পার্থক্য, অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে তথ্য সংগ্রহের কৌশল ও পদ্ধতি, অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে প্রতিবেদকের প্রস্তুতি, অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, অনুসন্ধানমূলক রিপোর্টে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা ও করণীয়, অনুসন্ধানমূলক রিপোর্টিং করার ক্ষেত্রসমূহ- উন্নয়ন, অর্থনীতি ও অপরাধ, সাংবাদিকতার নীতিমালা, আইন ও আচরণবিধি, তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা, অনুসন্ধানমূলক রিপোর্ট লেখার কৌশল, অনুসন্ধানমূলক রিপোর্ট তৈরির ক্ষেত্রে সোর্সের ব্যবহার এবং গণমাধ্যমের ভাষা ও সাংবাদিকতার একাল-সেকাল নিয়ে প্রশিক্ষকরা বিস্তর আলোচনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com