বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নওগাঁর রাণীনগরে অধিক পরিমাণ জমিতে সরিষা চাষ ॥ বাজার ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা

নওগাঁ প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

বর্তমানে নওগাঁর রাণীনগর উপজেলার বিভিন্ন মাঠ সরিষার হলুদ ফুলে ছেঁয়ে গেছে। দেখে মনে হবে কেউ যেন বিস্তীর্ন মাঠজুড়ে হলুদ গাঁদা ফুলের বাগান তৈরি করেছে। সরিষার ফুলের মৌ মৌ গন্ধে ভরে গেছে পুরো মাঠসহ আশেপাশের অঞ্চলগুলো। আর মৌমাছিরা সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছে। বর্তমানে বাজারে ভোজ্য তেল ও খৈলের দাম বৃদ্ধি পাওয়ায় এবার উপজেলার সরিষা চাষীরা লাভের স্বপ্ন দেখছেন। চলতি বছর উপজেলায় প্রায় ১৫০হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ করেছেন কৃষকরা। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকুলে এবং বর্তমান বাজার দর অব্যাহত থাকলে সরিষা চাষীরা অনেক লাভবান হতে পারবেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, গত বছর উপজেলা জুড়ে প্রায় ২হাজার ৭০০হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিলো। কিন্তু এবছর তা বৃদ্ধি পেয়ে ২হাজার ৮৫০হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। চলতি মৌসুমে কৃষকরা জমিতে বারি সরিষা-৯, ১৪, ১৫ ও ১৭ এবং টরি-৭সহ উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের সরিষা চাষ করেছেন। শীত মৌসুমে আবহাওয়া সরিষা চাষের উপযোগি হওয়াই এবং বাজারে ভোজ্য তেল ও খৈলের দাম বৃদ্ধি পাওয়ায় এ বছর সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে। কর্মকর্তারা বলছেন, সরিষা চাষে যে পরিমানে জৈব ও রাসায়নিক সার ব্যবহার করা হয়, তাতে সরিষা কেটে ইরি ধান চাষ করতে তেমন খরচ হয় না। ফলে সরিষা চাষের খরচেই প্রায় ইরি ধান চাষ করা যায়। এছাড়া সরিষা চাষের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় তাই ধানের ফলনও অনেক ভাল হয়। কালীগ্রামের কৃষক মো: আব্দুর রাজ্জাক জানান, গত প্রায় ১০বছর পর এবার সাড়ে ৩বিঘা জমিতে সরিষা রোপন করেছেন। একই গ্রামের আব্দুল খালেক জানান, বাজারে তেল এবং খৈলের দাম বেড়েছে। তাই সরিষাও বাজারে বেশি দামে বিক্রি হবে এবং অধিক লাভবান হওয়া যাবে। এবার সরিষার ভাল দাম পাওয়া যাবে এমন আসায় তিনি প্রায় পৌনে চার বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। এমন আসা নিয়ে প্রায় ২বিঘা জমিতে সরিষা রোপন করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শহীদুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার প্রায় ১৫০হেক্টর জমিতে সরিষা চাষ বেশি হয়েছে।
গত বছরই সরিষার ফলন এবং বাজারদর অনুযায়ী কৃষকরা লাভবান হয়েছেন। এবছর তেল ও খৈলের মূল বৃদ্ধি পাওয়ায় চাষীরা অধিক পরিমান জমিতে সরিষা চাষ করেছেন। এবার উচ্চ ফলনশীল জাতের মধ্যে রয়েছে বারি সরিষা-১৭ ও ১৪ জাত। আবহাওয়া অনুকুলে থাকলে ফলন এবং বাজার দরে কৃষকরা অধিক লাভবান হবেন বলে আশা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com