শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আসুন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আত্মনিয়োগ করি – আব্দুল হাই শিকদার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

কবি আব্দুল হাই শিকদার বলেন, এ বছর পূর্ণ হলো বিজয়ের ৫০বছর। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রক্তক্ষয়ী যুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। দিনটি আমাদের আত্মপরিচয় লাভের দিন। এ দিনেই বিপুল রক্তের বিনিময়ে বিজয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে জাতীয় স্বাধীনতা, বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে স্বাধীন-সার্বভৌম ভূখ-, বাংলাদেশ। এখন সময় এ দেশকে সুখী ও সমৃদ্ধ করে গড়ে তোলা। তার জন্য সবার প্রয়োজন গণতান্ত্রিক সরকার। তাই আসুন আমরা সাংস্কৃতিক কর্মীরাও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আত্মনিয়োগ করি।
মহান বিজয়ের ৫০বছর পূর্তি উপলক্ষে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ২৫ ডিসেম্বর’২১ শনিবার বিকালে আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন মিলনায়তনে বিজয় উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি অধ্যাপক কবি আবু তাহের বেলালের সভাপতিত্বে সেক্রেটারি মাহবুব মুকুলের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি কবি ও সাংবাদিক যাকিউল হক জাকি এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি, জাহিন তাজ, শিল্পী লিটন হাফিজ চৌধুরী, কার্যনির্বাহী পরিষদ সদস্য তাওহীদুল ইসলাম, আব্দুর রহমান, আ আ ফারুক খান প্রমুখ।
স্বাধীনতার ৫০বছরে বিজয়ের লাল সূর্য নতুন ‘আলোর ঝর্ণাধারা’ বয়ে আনবে জাতির জীবনে এটিই কাম্য।
বিজয় উৎসবে বিজয়ের গান, অভিনয়, গম্ভীরা, কবিতা আবৃত্তি, নাটিকা এবং মাইম সহ নানান মনকাড়া পরিবেশনা পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন মহানগর শিল্পীগোষ্ঠী, মহানগর নাট্য সংসদ ও মল্লিক একাডেমি ও সাইমুম শিল্পীগোষ্ঠী। প্রেস বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com