শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে সুন্দর হাতের লেখা ও আবৃত্তি প্রতিযোগিতা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহ মেলার ৪র্থ দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে সুন্দর হাতের লিখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টংঙ্ক স্মৃতিস্তম্ভ চত্বরে নানা আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, উপজেলা আ‘লীগের সহ-সভাপতি ও মণি সিংহ মেলার সাংস্কৃতিক আহবায়ক মোঃ আলী আসগর, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, সিনিয়র সাংবাদিক মোঃ মোহন মিয়া, তোবারক হোসেন খোকন, এনসি সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান‘র শিক্ষক, শিক্ষার্থীদের ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রতিযোগিতাপুর্ব আলোচনায় বক্তারা বলেন, প্রতিবছরই কমরেড মণি সিংহের স্মরণে অত্র এলাকায় ৭দিন ব্যপি মেলা অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিদিনই শিশুদের মেধা বিকাশে থাকে নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা। থাকে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা। এ থেকে শিশুরা নানা প্রতিযোগিতায় অংশগ্রহন করে তাদের মেধা বিকাশের সুযোগ পেয়ে থাকে। পুঁথিগত বিদ্যাঅর্জনের পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষা ও মুক্তিযুদ্ধের উপর শিক্ষা দেয়ার জন্য উপস্থিত শিক্ষকদের আহবান জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com