শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে এমপি আনার উদ্বোধন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

হুমায়ুন কবির কালীগঞ্জ (ঝিনাইদহ) :
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

“বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা এক সূত্রে গাথা” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার। এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের পক্ষ থেকে অর্ধ শতাধিক বিজ্ঞান বিষয়ক স্টল দেয়া হয়েছে।আজ এবং কাল এই দুইদিন মেলা চলবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com